1. fsgsgghfhfd@yahoo.com : adfsds dghfdhfd : adfsds dghfdhfd
  2. action.knight86@gmail.com : Azad Hossain : Azad Hossain
  3. sostahut@gmail.com : azad4asha :
  4. ffefseffw@yahoo.com : fsfsfgs dgdgsdgs : fsfsfgs dgdgsdgs

আপনার সন্তানের জন্য কিছু উপদেশ

আমার মতে শিশুর জন্মের পর থেকেই তাকে বইয়ের সঙ্গে পরিচিত করা উচিত। আপনি হয়তো ভাবতে পারেন ছোট বাচ্চারা বইয়ের কি বুঝে? কিন্তু বাস্তবে তারা রঙ, ছবি এবং শব্দের মাধ্যমে অনেক কিছু শিখতে পারে। তাই রঙিন ছবি ও সহজ শব্দযুক্ত বই তাদের সামনে তুলে ধরলে বইয়ের প্রতি তাদের স্বাভাবিক আগ্রহ তৈরি হয়।
নিয়মিত পড়ার একটি নির্দিষ্ট সময় নির্ধারণ করা অত্যন্ত কার্যকর। যেমন—ঘুমানোর আগে গল্প শোনানো বা বিকেলে কিছু সময় বই পড়ার জন্য বরাদ্দ রাখা। এই নিয়মিততা শিশুর মনে একটি রুটিন তৈরি করে এবং ধীরে ধীরে তা অভ্যাসে পরিণত হয়।
ছোট শিশুদের জন্য ছবি ও ছড়ার বই, একটু বড়দের জন্য গল্পের বই এবং পরবর্তীতে শিক্ষামূলক ও কল্পনাশক্তি বৃদ্ধিকারী বই নির্বাচন করা উচিত।
অভিভাবকরা যদি ভিন্ন ভিন্ন কণ্ঠস্বর, অঙ্গভঙ্গি এবং আবেগ ব্যবহার করে গল্প বলেন, তাহলে শিশু আরও মনোযোগ দিয়ে শুনে এবং বইয়ের সঙ্গে আবেগগতভাবে যুক্ত হয়। মাঝে মাঝে তাকে প্রশ্ন করলে তার চিন্তাশক্তিও বাড়ে।
শিশু যদি অধিক সময় (মোবাইল) স্ক্রিনে ব্যয় করে, তাহলে তার বই পড়ার আগ্রহ কমে যায়। তাই নির্দিষ্ট সময়ের বাইরে স্ক্রিন ব্যবহার সীমিত করে বইকে বিকল্প হিসেবে তুলে ধরা উচিত।
আপনার বাচ্চা কোন অভ্যাসে বড় হবে তা আপনার চেষ্টার উপর নির্ভর করে।

0
Empty Cart