তড়িৎ তাণ্ডব (Electricity Kit)
৳ 975.00
তড়িৎ তাণ্ডব একটি শিক্ষামূলক বিজ্ঞান কিট যেখানে ২০টি মজার এক্সপেরিমেন্টের মাধ্যমে শিশু বিদ্যুৎ, সার্কিট, ব্যাটারি, মোটর, জেনারেটর, পরিবাহী-অপরিবাহী এবং ইলেক্ট্রোম্যাগনেটিজমের মৌলিক ধারণা শিখতে পারে। STEM শিক্ষার জন্য এটি একটি চমৎকার বিজ্ঞান কিট।
বিদ্যুৎ ছাড়া আধুনিক জীবন কল্পনাই করা যায় না। তড়িৎ তাণ্ডব বিজ্ঞান কিট শিশুদের বিদ্যুতের জগৎকে বাস্তব অভিজ্ঞতার মাধ্যমে পরিচয় করিয়ে দেয়। এতে থাকা ২০টি এক্সপেরিমেন্টের মাধ্যমে তারা সার্কিট তৈরি, ব্যাটারি, সুইচ, মোটর, জেনারেটর, সিরিজ ও প্যারালাল সংযোগ, পরিবাহী-অপরিবাহী পদার্থ এবং আরও অনেক গুরুত্বপূর্ণ বৈজ্ঞানিক ধারণা হাতে-কলমে শিখতে পারে।
কিটটির সাথে রয়েছে এক্সপেরিমেন্টের উপকরণ, সচিত্র ম্যানুয়াল, গল্পের বই এবং ভিডিও টিউটোরিয়াল। এতে শিশু নিজেই ধাপে ধাপে পরীক্ষা সম্পন্ন করতে পারে এবং শেখার প্রতি আত্মবিশ্বাস তৈরি হয়। একই সঙ্গে কল্পনাশক্তি, বিশ্লেষণ ক্ষমতা এবং সমস্যা সমাধানের দক্ষতাও বৃদ্ধি পায়।
বৈশিষ্ট্য
২০টি বিজ্ঞান এক্সপেরিমেন্ট
বিদ্যুৎ ও সার্কিটের মৌলিক ধারণা
ব্যাটারি, মোটর ও জেনারেটর নিয়ে হাতে-কলমে শিক্ষা
STEM ভিত্তিক শিক্ষামূলক কিট
কগনিটিভ স্কিল ও মোটর স্কিল উন্নয়নে সহায়ক
সচিত্র ম্যানুয়াল, গল্পের বই ও ভিডিও টিউটোরিয়াল
বিজ্ঞান শেখার আনন্দদায়ক উপায়
প্রস্তাবিত বয়স: ৭–১৬ বছর






Reviews
There are no reviews yet.