চুম্বকের চমক (Magnet Kit)
স্টকে আছে · SKU: BIGGAN-002
চুম্বক আমাদের দৈনন্দিন জীবনের অসংখ্য প্রযুক্তির ভিত্তি। চুম্বকের চমক বিজ্ঞান কিটের মাধ্যমে শিশু নিজেই বিভিন্ন এক্সপেরিমেন্ট করে জানতে পারবে চুম্বকের আকর্ষণ-বিকর্ষণ, বলরেখা, কম্পাস তৈরি, ইলেক্ট্রোম্যাগনেট, মোটর এবং আরও অনেক বৈজ্ঞানিক ধারণা।
এই কিটে রয়েছে ২৬টি হাতে-কলমে বিজ্ঞান কার্যক্রম, বিস্তারিত সচিত্র নির্দেশিকা, গল্পের বই এবং অ্যাপভিত্তিক ভিডিও টিউটোরিয়াল। ফলে শিশু নিজেই নিরাপদভাবে এক্সপেরিমেন্ট করতে পারে এবং বাস্তব অভিজ্ঞতার মাধ্যমে বিজ্ঞান শেখার আগ্রহ তৈরি হয়।
- পণ্য হাতে পেয়ে টাকা
- সমস্যা হলে বদল
- অর্ডার ট্র্যাকিং